QRC 101 বেসিক তাজউইদ
কোর্সটি আল-কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য প্রয়োজনীয় তাজউইদের নিয়ম-কানুন সংক্রান্ত কোর্স। এই কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে আরবী হরফের মাখরাজ, স্থায়ী সিফাতসমূহ, নূন-সাকিন, তানউইন, মীম সাকিন, তাশদীদযুক্ত নূন ও মীম, মাদ্দ, ইদগাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের অংশ হিসেবে এই কোর্সটি প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরী একটি কোর্স। এটি মুহাম্মাদ নাসীল শাহরুখ প্রণীত ‘দ্বীন শিক্ষার ৩০ কোর্স কারিকুলাম’ এর অংশ।AQD101 মৃত্যুর পরের জীবন
মৃত্যুর পরের জীবন নিয়ে কোর্সটিতে ৪টি বিষয়কে ঘিরে আলোচনা হবে ইনশাআল্লাহ: ১) মৃত্যুর সময় এবং কবরের জীবনে যা ঘটে ২) কেয়ামতের ছোট ও বড় লক্ষণসমূহ ৩) কেয়ামতের ঘটনাবলী অর্থাৎ শিঙ্গায় ফু দেয়া, হাশর, হিসাব-নিকাশ, আমলের ওজন, সীরাত নামক ব্রিজ পাড়ি দেয়া ইত্যাদি এবং সবশেষে আমাদের স্থায়ী ঠিকানার বিবরণ ৪) জান্নাত নয়ত জাহান্নাম। আপনি যদি কবরের জীবন, কেয়ামত, জান্নাত-জাহান্নামকে সচক্ষে দেখার মত করে উপলব্ধি করতে চান তাহলে আমাদের কোর্সটি আপনার অবশ্যই করা উচিৎ।HAD101 ইমাম নববীর ৪০ হাদীস
ইমাম নববীর চল্লিশ হাদীস ৪২টি হাদীসের একটি অদ্বিতীয় সংকলন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আলেমগণ তাদের দারসে এই হাদীসগুলো ব্যাখ্যা করে থাকেন এবং দ্বীনশিক্ষার্থীরা এই হাদীসগুলো মুখস্থ করে থাকেন।
রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীসের বিশাল ভাণ্ডারের মধ্যে এই অল্প কিছু হাদীসের কী এমন বিশেষত্ব?
ইমাম নববী (র.) তাঁর বইয়ের ভূমিকায় এই হাদীসগুলোর বিশেষত্ব উল্লেখ করেছেন। এই ৪২টি হাদীসের প্রতিটিই দ্বীনের গুরুত্বপূর্ণ কোন না কোন মূলনীতিকে ধারণ করে। ঐ সমস্ত মূলনীতি, যার উপর গোটা দ্বীন দাঁড়িয়ে আছে।
এজন্য বলা যায়, কেউ যদি এই সংকলনটি ব্যাখ্যা সহকারে আত্মস্থ করে, তবে সে দ্বীন ইসলামের মৌলিক শিক্ষাকে নিজের মাঝে সহজেই ধারণ করতে পারবে।
আশা করি এই কোর্সটি দ্বীন সম্পর্কে দ্বিধা-বিভ্রান্তির এই যুগে মুসলিম ভাই-বোনদেরকে সঠিক পথের সন্ধান পেতে সহায়তা করবে।
FIQ101 ফিকহুত তাহারা
একজন মানুষ ইসলাম গ্রহন করার পর, ঈমান আনার পর যতক্ষণ তার হুঁশ থাকে তাকে যে কাজটা অবশ্যই করতে হয় তা হচ্ছে সালাত। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ন। সালাত আদায়ের পূর্বশর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জনের জন্য আমাদেরকে অযু, গোছল, তায়াম্মুম, টয়লেটের নিয়মকানুন, নারীদের হায়েয-নিফাস ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে আবশ্যিকভাবে জ্ঞান অর্জন করতে হয়। এই কোর্সে ৭টা ক্লাসের মাধ্যমে আমরা নিচের বিষয়গুলো জানতে পারবো ইনশাআল্লাহ্।
- ক্লাস ১ : ফিকহ শাস্ত্র, মাযহাব ও মতভেদ সম্পর্কে জরুরী জ্ঞাতব্য
- ক্লাস ২ : পবিত্রতার সংজ্ঞা, পানি সংক্রান্ত মাসায়েল এবং টয়লেটের নিয়মকানুন
- ক্লাস ৩ : কুরআন-সুন্নাহ অনুযায়ী অযুর পদ্ধতি ও মাসায়েল
- ক্লাস ৪ : আবরণের উপর মাসেহ করা অযু ভঙ্গকারী বিষয়সমূহ
- ক্লাস ৫ : গোসল ও তায়াম্মুম
- ক্লাস ৬ :অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি ও মাসায়েল
- ক্লাস ৭ :হায়েয, নিফাস ও ইসতিহাযার মাসায়েল