দ্বীন শিক্ষার ৩০ কোর্স
এটি বাংলা ভাষাভাষী মুসলিম জনসাধারণের জন্য মৌলিক দ্বীন শিক্ষার একটা পরিপূর্ণ কারিকুলাম। আমরা অনেকেই হয়ত জীবনে আরেকটি সুযোগ পেলে মাদ্রাসায় পড়তে চাইতাম। এই ৩০ কোর্সের মাধ্যমে সুশৃঙ্খল পদ্ধতিতে আনুষ্ঠানিক দ্বীন শিক্ষার এই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
দ্বীন শিক্ষার জন্য বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করার পরিবর্তে এই কোর্সগুলো করার মাধ্যমে একজন মুসলিম তার দ্বীন পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান একটি উৎস থেকে জানার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
কোর্সের আপডেট পেতে ও নিয়মিত দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যুক্ত থাকুন
naseelshahrukh.com
www.youtube.com/@naseelshahrukh
https://www.youtube.com/@২মিনিটকুরআন
আমাদের কুরআন শিক্ষার কোর্স
আয়শা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল-কুরআনের দক্ষ পাঠকারীর অবস্থান অনুগত সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে, আর যে আল-কুরআন পড়ার সময় বারবার আটকে যায়, আর সেটা তার জন্য কষ্টকর হয় তার দুটি সওয়াব রয়েছে।
[বুখারী (৪৯৩৭), মুসলিম (৭৯৮)]



